ভাঙ্গায় বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি-০৩/১২/২০২৫ ফরিদপুরের ভাঙ্গায় বুধবার (৩ নভেম্বর) দুপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল বিতরণের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিের আয়োজন করা হয়। দুপুরে উপজেলার পৌরসভার নওপাড়া গ্রামেরখন্দকার বাড়ীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা হাসান খন্দকার ও রাজু খন্দকারের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। এসময় সহস্রাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সহসভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা মির্জা ইমরান, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি মিরু মুন্সী, সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী বৃন্দ।