
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/১২/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষকগণ তাদেরকে ১১তম গ্রেডের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে সকাল থেকেই শিক্ষকগণ অবস্থান নেয়। এ সময় শিক্ষক নেতারা সরকারের প্রতি তাদের ন্যায্য দাবি ১১ তম গ্ৰেড প্রদান করে প্রজ্ঞাপনের দাবি জানান। তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন দাবি না মানা পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউন রাখবেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ভাঙ্গা শাখার সভাপতি শামসুল আলম স্যারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর আলম, শিক্ষক নেতা সঞ্জয় দে, শিক্ষক নেতা ফরহাদ হোসেন প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

