ভাঙ্গায় নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/১২/২০২৫
সারাদেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার দিনও নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মরত মাঠ কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
দুপুরে ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেয়। টানা কয়েকদিন চলা কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে পারিবারিক স্বাস্থ্যসেবা কর্মকাণ্ড ।
বক্তারা তাদের ন্যায্য দাবি ও অধিকার দ্রুত মেনে নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা মাঠ পরিদর্শক(FPI) মোঃ জহুরুল হক, আব্দুর রহমান, কাজী শিহাব উদ্দিন, ফজলুল হক, লোমান শেখ, হৃদয় হোসেন,
উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা(FWV)
নুরুন্নেচ্ছা বেগম, শাপলা আক্তার, রত্না আহমেদ
উপজেলা পরিবার কল্যান সহকারী(FWA)
মাকসুদা খাতুন, ফারহা রহমান, চামেলি শিকদার,শারমিনা নাসরিন প্রমুখ।