ভাঙ্গায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ও আনন্দ মিছিল


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-২৮/১০/২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপির) অঙ্গ সংগঠন যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফরিদপুরের ভাঙ্গায় র‍্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অকৈ) বিকেলে ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে থেকে শুরু করে হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এড়িয়ার গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের দিক নির্দেশনায় বিএনপিকে আরো সুসংগঠিত করতে হবে। যে কোন অশুভ শক্তিকে মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
ভাঙ্গা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালীতে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী যোগ দেয়।
উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম আজমের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুবুদ্দিন সরন, পৌর বিএনপির সাবেক সভাপতি মুন্সী মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আর মামুন রোমিন,
সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, যুব বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান রাজু, সিনিয়র যুগ্ন আহবায়ক ভাংগা উপজেলা ছাএদল মো সজল তালুকদার, , ছাএদল নেতা,প্রিন্স মুন্সী,মিসান আহসান,রিপন খান,নিয়াজ মোর্শেদ সাকিব প্রমূখ।