ভাঙ্গা ইয়াবাসহ মাদক কারবারি আটক


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -৩০/১০/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে ইয়াবাসহ মাদক কারবারি মফিজুল ইসলাম(২৪) কে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।সে পৌরসভার ১ নং ওয়ার্ডের কুটি বাড়ি চরকান্দা গ্ৰামের মৃত রমজান শেখের ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক আরিফ তালুকদার বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এই অভিযান নিয়মিত ভাবে চলবে। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।