
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-০২/১১/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা বাহাউদ্দিন শেখ (৩৪) কে প্রাইভেট কারে তুলে তাকে জিম্মি করে পরিবারের কাছ থেকে ১ লাখ টাকা মুক্তি পণ নিয়েছে দুর্বৃত্তরা। টাকা পেয়ে ঐ ব্যাংকার কে নির্মম ভাবে নির্যাতন করে মহাসড়কের পাশে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় তারা। সোমবার (২ নভেম্বর) সকালে ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে থেকে শুরু হয় এ ঘটনার সুত্রপাত। বাহাউদ্দিন শেখ ভাঙ্গা পৌরসভা ৬ নং ওয়ার্ডের ছিলাধরচর গ্ৰামের সাবেক কাউন্সিলর শেখ সৈয়দ আলীর বড় পুত্র ও মিডল্যান্ড ব্যাংকের মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর শাখার কর্মকর্তা হিসেবে কর্মরত।
সব
স্থানীয় জনতা গুরুতর আহত অবস্থায় বাহাউদ্দিন শেখকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানাযায়, আজ ভোরে এ ব্যাংক কর্মকর্তা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণ পাড় বাসস্ট্যান্ড থেকে সাদা একটা প্রাইভেট কারে ওঠে। এর কিছু সময় পর তাঁর চোখ-মুখ বেঁধে ব্যাপক মারধর করা হয়। এবং তার মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তাঁকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা নামক স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় এলাকাবাসী তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
আহত ব্যাংকার বাহাউদ্দিন শেখ জানান, আমকে ওরা জানায় প্রাইভেট কারটি ঢাকা যাবে আপনি ঢাকা গেলে ওঠেন। আমি ভেতরে আরো যাত্রী দেখে প্রাইভেট কারে উঠে পরি। কিছুদুর গিয়ে ওরা আমাকে জিম্মি করে ফেলে। ওদের কথা না শুনায় ওরা আমাকে বেদম মারধর করে।
বাহাউদ্দিন শেখের চাচাতো ভাই সোহাগ শেখ বলেন, বাহাউদ্দিন শেখকে অস্ত্রের মুখে জিম্মি করে আপনজনদের কাছে ফোন করা হয়। আমরা ১ লাখ টাকা বিকাশ করে দেই।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারি আখতারুজ্জামান বলেন, বাহাউদ্দিন শেখের বুকে, হাতে ও পায়ে পেটানোর একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে মৌখিক অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্ত চলছে। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে। দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ মাঠে কাজ করছে।

