ভাঙ্গায় জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-৩০/১০/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ) বিকালে এ.এস.একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, কৃষক হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের পরিশ্রমের ওপর নির্ভর করে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি কৃষকদের পাশে থাকার এবং কৃষি ও কৃষকের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
মানিকদহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রমজান মুন্সির পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সভাপতি শফিকুর রহমান মিঠু, যুগ্মসম্পাদক অলক কুমার বসু, কৃষকদল ফরিদপুর জেলার আহ্বায়ক ভিপি শহিদ, সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.ও.এম.তৈমুর লং, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুবুদ্দিন সরন, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সী, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারন সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রোমিও,
পৌর যুবদলের সাধারন সম্পাদক শাওন বিশ্বাস, পৌর বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য মুন্সী মনিরুজ্জামান, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক রামিম মোল্লা, কৃষকদলের প্রচার সম্পাদক টুটুল খান, সিনিয়র যুগ্ন আহবায়ক ভাংগা উপজেলা ছাএদল মো সজল তালুকদার, , ছাএদল নেতা,প্রিন্স মুন্সী,মিসান আহসান,রিপন খান,নিয়াজ মোর্শেদ সাকিব প্রমূখ।