
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/০৩/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বুধবার বিকেলে বুলবুল সর্দার (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের লক্ষিপুর গ্ৰামের হায়দার সর্দারের ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, পরিবারের সাথে কথা বলে জানতে পারি, সে কিস্তির ঋণের দায়ে এবং পারিবারিক সমস্যা থাকায় দুপুরের কোন এক সময় নিজ ঘরে রশি দিয়ে সে ফাঁস দেয়। পরিবারের লোকজন ঘরের ভেতরে লাশ ঝুলতে দেখে থানায় খবর দিলে আমরা লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

