ভাঙ্গা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০৬/০৩/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন, ২০২৩ সালে ফাউন্ডেশনের যাত্রা শুরু। এপর্যন্ত একাধিক অসহায় ব্যাক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ইতিমধ্যে আর্থিক সহায়তা সহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। আগামীতে সকলের উৎসাহ অনুপ্রেরণা পেলে আমরা একটি হাসপাতাল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার চেষ্টা করব।
ফাউন্ডেশনের সভাপতি শ্যামল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুল চাকলাদার ও সদস্যবৃন্দ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম মিরু মুন্সী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াহিয়া বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন হায়দার হোসেন।
অনুষ্ঠান শেষে অসহায়দের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।