
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় ঈদকে সামনে রেখে মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে ৭ জেলার বাস মালিক শ্রমিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানা চত্বরে আয়োজিত সভায় ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, শরীয়তপুর জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম। তিনি এসময় বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ আপনাদের পাশে আছে। সড়কের যেকোনো অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পদক্ষেপ নিবেন। ঈদে ঘরমুখো মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা পুলিশ টহল জোরদার করা হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সুপার (মাদারীপুর রিজিয়ন) মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ূন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ, গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ, পটুয়াখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম , করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ৭ জেলার বাস মালিক-শ্রমিকদের সাথে পুলিশের মতবিনিময় সভা

