
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১৯/০৬/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় মায়ের সাথে ঝগড়া করে আকাশ শেখ(২০) নামের এক ভ্যান চালক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী গ্রামে ঘটনটি ঘটে।
সে ওই গ্রামের রিপন শেখের একমাত্র পুত্র।
জানা যায়, আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। মাদক খাওয়া ও বিক্রি নিয়ে ছেলে সাথে বাবার সাথে ঝগড়া হয়। এরপর বাবা রিপন শেখ ছেলের সাথে রাগ করে বাড়ি থেকে চলে যায়।
বৃহস্পতিবার রাতে মাদক সেবন নিয়ে আকাশের সাথে তার মায়ের আবারও ঝগড়া হয়। ঝগড়ার পর আকাশ তার ঘরে ঘুমাতে যায়। রাতে তার মা জানালা দিয়ে দেখতে পায়। আকাশ তার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। মায়ের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আকাশকে উদ্ধার করে। তবে উদ্ধার করার আগেই আকাশের মৃত্যু হয়েছে।
শুক্রবার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ বিষয় স্থানীয় চুমুরদী ইউনিয়ন পরিষদের মেম্বার ইয়াদ আলী ফকির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির মাদকাসক্ত ছিল। এই নিয়ে পরিবারের সাথে ঝগড়া করে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আজ সকালে তাকে দাফন কাফন করা হয়।

