
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৮/০১/২০২৬
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুই ইটভাটাকে আর্থিক জরিমানা করেছে । ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল আলম জানান, হালনাগাদ লাইসেন্স ও ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধান লঙ্ঘন করায় সুফিয়া ইটভাটাকে দুই লক্ষ টাকা এবং এম. রহমান ইটভাটাকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ জিহাদ হোসেন- পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর,
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তা প্রমুখ।

