ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৬/১০/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় মালিগ্রাম বাজরে সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম জানান,
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং বিএসটিআই এর অনুমোদন না থাকায় লতিফ শাহ ফাস্ট ফুড এন্ড বেকারীর ম্যানেজার মনিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় একই বাজারের মিষ্টির দোকানদার কৃষ্ণ কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
এসময় পুলিশ প্রশাসনের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মওলা।