ভাঙ্গায় ‌বিশেষ অভিযানে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার


মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-১০/১০/২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় ‌বিশেষ অভিযানে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ ও ডিবির যৌথ অভিযানে ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া গ্ৰাম থেকে ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করে ।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, ভাঙ্গা থানা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে পুর্ব হাসামদিয়া গ্ৰামের জনৈক ব্যক্তির বাড়ি থেকে এই অস্ত্র গুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ‌ভাঙ্গা থানার একটি মামলা রুজু হয়েছে।