
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলসুম বেগম (৬৫) নামক নারীর মৃত্য হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের কালু মাতুব্বরের স্ত্রী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামের মেয়ের জামাই ইউনুস আলীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, কুলসুম বেগম গত রবিবার মেয়ে বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুরে মেয়ে বাড়ির রান্না ঘরে রাখা ঘাসকাটা মেশিনে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই মেশিন আগেই বিদ্যুতায়িত হয়ে ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাউতিকান্দা গ্রামের বাসিন্দা এস এম শহিদ। তিনি বলেন, কুলসুম বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

