
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্ৰামে বুধবার (৫ নভেম্বর) দুপুরে ৫৬ জন নারী উদ্যোক্তাকারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে ফাউন্ডেশনের উদ্যোগে উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মালীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মকর্তা জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি হাজী আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রমজান শিকদার, সাংবাদিক মামুনুর রশিদ, সাংবাদিক সরোয়ার হোসেন, সাংবাদিক মাহমুদুল হক বাহার, সাংবাদিক রিপন শেখ, সাংবাদিক জাকারিয়া খান,এলাকার মুরব্বি সালাম দাই প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় নারী উদ্যোক্তাকারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

