নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা খড়কুটোর মতো ভেসে যাবে -শহিদুল ইসলাম খান বাবুল

মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা,
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বুধবার দুপুরে শত শত মাইক্রোবাস, মটরসাইকেল, প্রাইভেটকার, পাজেরো গাড়ি নিয়ে এক মোটর শোভাযাত্রা করেছেন। ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের পুলিয়া বাসষ্ট্যান্ড থেকে শুরু করে ভাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে ভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে পথসভা করেন। তিনি এসময় বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারাই ষড়যন্ত্র করছে তারা খরকুটার মতো ভেসে যাবে। এয়োদশ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশমত সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে যাতে আগামী নির্বাচনে আমরা বিজয় হতে পারি।
তিনি এসময় আরো বলেন, ভিন্নমতাবলম্বীরা আমার কাছে সব সময় নিরাপদে থাকবেন। আর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারাই চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভুমি দখলের সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে দল কঠিন শাস্তির ব্যবস্থা করবে। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে নিরাপদ থাকবে।
এরপর মটর শোভাযাত্রাটি সদরপুর ও চরভদ্রাসন উপজেলা প্রদক্ষিণ করে। সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ হাত নাড়িয়ে মোটর শোভাযাত্রাকে শুভেচ্ছা বিনিময় করেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ও এম তৈমুর লঙ, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাফর মুন্সী,
যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তুরান রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, বিএনপি নেতা সজিব মাতুব্বর, পৌর কমিশনার লেয়াকত মোল্লা, পৌর কমিশনার বাকি মাতুব্বর প্রমুখ।