
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০৭/১১/২০২৫
বাংলাদেশ স্কাউট ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হলো স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা। শুক্রবার সকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের সম্পাদক স্কাউটার আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক স্কাউটার আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম। সভায় বক্তারা স্কাউট আন্দোলনকে আরো বেগবান করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করে শিক্ষার্থীদের মাঝে স্কাউটিং বিষয়ক কর্মকাণ্ড ভালো করে শিখতে সহায়তা করতে হবে।
মতবিনিময় সভায় সঞ্চালনায় ছিলেন স্কাউটার সাইদুর রহমান বাবু।
বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট ফরিদপুর জেলা শাখার সম্পাদক হায়দার হোসেন, বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার সহ সভাপতি শাখাওয়াত হোসেন, বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার কমিশনার মনিরুজ্জামান মোস্তফা, সম্পাদক মেজবাহ উদ্দিন, বাংলাদেশ স্কাউট ভাঙ্গা শাখার কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দে, স্কাউটার আনোয়ার হোসেন, স্কাউটার চম্পা আক্তারী, স্কাউটার সরোয়ার হোসেন, স্কাউটার বেলায়েত হোসেন, স্কাউটার সালাম মিয়া, স্কাউটার ফরহাদ হোসেন, স্কাউটার আব্দুর রহমান প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা

