ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে স্কুল ছাত্রের মৃত্যু। পুত্রকে বাঁচাতে গিয়ে মা আহত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-১২/০৭/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় শনিবার (১২ই জুলাই) সকালে বিদ্যুতের তারে জড়িয়ে কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র লাবিব মল্লিক(১২) মারা গেছে। এসময় পুত্রকে বাঁচাতে গিয়ে ঐ স্কুল ছাত্রের মা লাবনী আক্তার গুরুতর আহত হয়েছে। নিহত স্কুল ছাত্র ভাঙ্গা উপজেলার কাউলিবড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্ৰামের সৌদি প্রবাসী ‌সাজ্জাদ মল্লিকের ছেলে ও কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন জানান, সৌদী প্রবাসী সাজ্জাদ মল্লিকের পাশের বাড়ী নাজমুল হোসেনের ঘরের পল্লী বিদ্যুতের আর্থিং সংযোগ ছিড়ে গিয়ে মাটিতে পড়ে থাকে। আজ সকালে আর্থিং তারের সাথে লাবিব মল্লিক বিদ্যুতায়িত হয়ে যায়। পরে তার চিৎকার শুনে মা লাবনী আক্তার এগিয়ে ছেলেকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা গুরুতর আহত হয়েছেন