ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১১/০৭/২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে  শামীমা আক্তার(৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে ঢাকা-বেনাপোল রেললাইনের  ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দী গ্রামের রেললাইনের উপর।  নিহত স্কুল শিক্ষিকা  ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা ও সারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।
ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, শুক্রবার (১১ জুলাই) দুপুর  সোয়া ১২ টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসে কাটা পরে শামীমা আক্তার নামক এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি সারসাকান্দি গ্রামের আশরাফ শেখের সহধর্মিণী।
ভাঙ্গা রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শাফুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রেনে কাটা অবস্থায় লাশটি উদ্ধার করি। এলাকাবাসী লাশটি স্কুল শিক্ষিকা শামীমা আক্তারের বলে সনাক্ত করেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।