
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের গোলপান্দি গ্রামে সোমবার দুপুরে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ মিস্ত্রী নিরব তালুকদারের (২০) মৃত্যু হয়েছে। সে ঐ গ্ৰামের নাজির তালুকদার পুত্র ।
পরিবারের সদস্যরা জানায়, একটি ভবনের ভিতর অন্যান্য বিদ্যুৎ নিস্ত্রীর সাথে নীরব কাজ করতেছিল। অসাবধানতা বসত সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রানা জানান, বেশ কিছুক্ষণ আগেই বিদ্যুতায়িত হয়ে সে মারা গিয়েছে। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু

