ভাঙ্গায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৬০। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের রোববার বিকেলে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। ৩ ঘন্টাব্যাপী চলমান সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে । খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পুলিশ পিছু হটে যায়।
সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ঢাল শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে মাথায় হেলমেট পরে উভয় গ্রুপ সড়কের দুই পাশে তিন ঘন্টা ব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত থাকে। সংঘর্ষে ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে ৬০ জনের বেশি গ্রামবাসী আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে, সাইমন মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বার লোকজন গত শুক্রবার একটি জমি মাপার শালিস আজ বিকালে হওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের পর শালীর বৈঠকের কোন সিদ্ধান্ত না হওয়ার দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। বিকেল তিনটা থেকে শুরু হয়ে সংঘর্ষ সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলতে থাকে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপর না থাকায় সংঘর্ষকারীরা গ্রামবাসীর একাধিক ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করে একই সাথে দামি দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা সময় পর্যন্ত সংঘর্ষ চলছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বেপরোয়া গ্রামবাসীর কে কোনভাবেই শান্ত করা যাচ্ছিল না‌। জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে। তারা আসলেই পরিস্থিতি শান্ত করার চেষ্টা করব।