
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১৫/০৩/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় রোববার দুপুরে বিজ এনজিওর উদ্যোগে শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ভাঙ্গা পৌরসভার বিজ এনজিওর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলার শতাধিক অসচ্ছল পরিবারের লোকজন উপস্থিত হয়ে এসব উপহার গ্ৰহন করেন। বিজ এনজিওর ফরিদপুর জোনাল ম্যানেজার আব্দুল রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আবু জাহের, বিজ এনজিওর ঢাকা প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান, ভাঙ্গা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তাগন, ফরিদপুর বাস মালিক সমিতির নেতা বিকাশ মজুমদার প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বিজ এনজিওর উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

