ভাঙ্গায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১২/০৩/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন কাওছার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। ইফতার মাহফিলে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভাঙ্গা উপজেলা সভাপতি শামছুল হক মাতুব্বর ও সাধারণ সম্পাদক মোস্তাফিজ আলম।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।