ভাঙ্গায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত -২। আহত-৫


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর)সংবাদদাতা-২৪/১০/২০২৫
ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা উপজেলার তাড়াইল নামক বাসস্ট্যান্ডে শুক্রবার ভোররাতে বাস ট্রাক সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। নিহতরা হলেন, মাগুরা জেলার শালিকি থানার মতিয়ার রহমানের পুত্র মিজানুর রহমান সাকিব(২৪) ও অপরজন পাবনা জেলার বেড়া থানার জুয়েল রানার সহধর্মিণী ফারজানা ইয়াসমিন(৩০)।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন জানান, ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাবার পথে যমুনা লাইন বাসটি তারাইল নামক বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর সময় পিছন দিক থেকে একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ নিহত হয় । দুর্ঘটনায় আহত হয় পাঁচজন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনার স্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করি। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলেই লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে