ভাঙ্গায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর)সংবাদদাতা, ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা নামক বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যানে ধাক্কায় পথচারী মজিদ মোল্লা (৭০) নিহত হয়েছে। সে ভাঙ্গা পৌরসভার আতাদী গ্ৰামের মৃত ধলা মোল্লার ছেলে। শনিবার (২৫ অক্টোবর ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বৃদ্ধ পথচারী রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশের শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি আটকের জন্য পুলিশ কাজ করছে।