
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১৬/০৩/২০২৬
বাংলাদেশের মিষ্টান্ন তৈরির জগতে অন্যতম বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের ভাঙ্গা শাখার উদ্ধোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাইওয়ে থানার সামনে অবস্থিত ভবনে ফিতা কেটে আলোক সজ্জায় সজ্জিত হয়ে মনোরম পরিবেশে উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের মালিক রাজকুমার ঘোষের ছেলে বন্ধন ঘোষ। তিনি বলেন, আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের ভাঙ্গা শাখার আজ শুভযাত্রা হলো। মিষ্টান্ন জগতে গুণগত মান শুরু থেকেই আমরা দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করে থাকি। প্রতিযোগীতার এই মার্কেটে আমাদের শূনাম ধরে রাখতে আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার অমিয় ঘোষ ও সেলসম্যান রাজন ঘোষ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বাগাট রাজকুমার মিষ্টান্ন ভান্ডারের উদ্ধোধন

