
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০১/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় চার তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত মাদ্রাসা শিক্ষার্থী আবদুর রহমান ওরফে ইমন (১১) বুধবার রাতে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী মহল্লায় অবস্থিত গ্রিন আইডিয়াল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সৌদি প্রবাসী ইমারত হোসেনের একমাত্র ছেলে। বৃহস্পতিবার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবি গ্রামের বাড়িতে ইমনের দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, ভাঙ্গা বাজারের পোস্ট অফিসের পাশের একটি চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকতো তারা। গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে আবদুর রহমান ইমন বাসার ছাদে খেলছিলো। হঠাৎ সে চারতলার ছাদ থেকে পাশের চার তলা ভবনের ছাদে যাওয়ার সময় নিচে পড়ে যায়। এরপর প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এই কয়দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় অবশেষে বুধবার রাতে ইমন মারা যায়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

