up

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০১/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার ভোররাতে একটি পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে খবির উদ্দিন মিয়া(৮০) নামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামের দলিল উদ্দিন মিয়ার ছেলে। স্থানীয়রা ৯৯৯ কল দিলে ভাঙ্গা থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করে।
ভাংগা থানার উপ পরিদর্শক মামুন খান জানান, ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজারের আকন ভবনের ৫ তলায় ২ ছেলেকে নিয়ে বসবাস করতেন সে। সিসি ক্যামেরায় দেখা যায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে। ৯৯৯ ফোন পেয়ে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

