ভাঙ্গায় রাতের বেলায় দু’দল গ্ৰামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১ আহত-২৫


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের পশ্চিম মকরমপুট্রি গ্ৰামে রোববার রাতে দু’ দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫০) নামের একজন নিহত হয়েছে। সে উক্ত গ্ৰামের হাজী হামেদ মোল্লার ছেলে। সংঘর্ষ চলাকালে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। স্থানীয় জনতা ও ভাঙ্গা থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, ঘারুয়া ইউনিয়নের পশ্চিম মক্রমপুরী গ্রামের দবির মাতুব্বরের সাথে বজলু মুন্সির গ্রুপের লোকজনের মাঝে পূর্ব শত্রুতা ছিল। রোববার সন্ধ্যায় বুদ্ধি প্রতিবন্ধী সোলেমান নামের এক যুবকের উস্কানিমূলক কথা বলা কে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয় সংঘর্ষের সৃষ্টি হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।