
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-২৯/১২/২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ সরোয়ার হোসেন ভাঙ্গায় মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার(২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সহকারী রিটার্নিং অফিসার ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ-আবু- জাহেরের হাতে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হুসাইন, ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ: ওহাব, বাংলাদেশ জামাতে ইসলামী ভাঙ্গা পৌর আমির মোহাম্মদ এনায়েত হোসেন, সদরপুর উপজেলা জামায়াতের আমির মোঃ দেলোয়ার হোসেন, চর ভদ্রাসন উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবর রহমান এবং এনসিপির আশরাফ শেখ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী
মোঃ সরোয়ার হোসেন বলেন, দীর্ঘ এক বছর ধরে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করেছি। আশা করি আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবো ইনশাল্লাহ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ফরিদপুর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

