
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোবহান মুন্সী ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহিদ মুন্সী এবং সাধারণ সম্পাদক আল আমিন মিয়া সহ অর্ধশতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফরিদপুর-৪(ভাঙ্গা- সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে সদরপুর উপজেলা সদরে শহিদুল ইসলাম বাবুলের বাসায় উপস্থিত হয়ে নেতাকর্মীরা যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, বিএনপি নেতা কাজী কাউসার কাজী ও ইতিপূর্বে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান কারী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী প্রমূখ।
সদ্য যোগদানকৃতরা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই একতাবদ্ধ হয়ে ফরিদপুর -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

