ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল


মোঃ রমজান সিকদার -২৯/১২/২০২৫
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন । সোমবার (২৯ ডিসেম্বর) দিনভর দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলা ও ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয় জমা দিয়েছেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। ভাঙ্গা উপজেলা জামায়াতে আমির মাওলানা মোঃ সরোয়ার হোসেন ও গন অধিকার পরিষদের মোঃ তাছলিম মাতুব্বর।
সদরপুর সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ ইসহাক চোকদার।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়ন পত্র জমা দিয়েছেন, জাতীয় পার্টির রায়হান জামিল। কমিউনিস্ট পার্টির প্রার্থী আতাউর রহমান কালু। স্বতন্ত্র প্রার্থী এ এ এম মুজাহিদ বেগ, আব্দুল কাদের মিয়া ও মোহাম্মদ মুজিবর হোসাইন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আবু জাহের বলেন, ভাঙ্গায় বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, বাংলাদেশ জামায়াত ইসলামির প্রার্থী মাওলানা মোঃ সরোয়ার হোসেন ও গণধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ তাসলিম মাতুব্বর সহ মোট তিন জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আরো কয়েকজন ফরিদপুর ও সদরপুরে জমা দিয়েছে।
শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।