
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলা ভাঙ্গা পৌর এলাকার নাট মন্দির এবং ভাঙ্গা বাজার থানা রোডের কালী মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন, ভাঙ্গা থানা ফরিদপুর ট্রাফিক পুলিশের (ভাঙ্গা সার্কেল) ইনচার্জ মো. কাজল ।
পরিদর্শনকালে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান বলেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্ভয় নির্বিঘ্নে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ধর্মীয় সম্প্রতি কেউ যদি নষ্ট করতে চায় অথবা কেউ কোন উস্কানি মূলক বক্তব্য দেয় বা গুজব ছড়ায় তা আমরা প্রতিহত করবো। এ বছর সকলের সহযোগিতায় সুন্দর ভাবে পুজাঁ শেষ করতে পারবো।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

