ভাঙ্গায় এপেক্সের শোরুম উদ্বোধন


মোঃ রমজান শিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা, ফরিদপুরের ভাঙ্গায় বুধবার সকালে জনপ্রিয় পাদুকা উৎপাদনকারী প্রতিষ্ঠান এপেক্সের শোরুম উদ্বোধন হয়েছে । বাজারের থানা রোডস্থ সিরাজুল হক মার্কেটের দ্বিতীয় তলায় এপেক্সের নতুন শোরুম উদ্বোধন করেন আল আমিন ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আল আমিন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এপেক্সের ঢাকা বিভাগের ম্যানেজার বাদশা আহমেদ, ভাঙ্গা সিঙ্গার শোরুমের ম্যানেজার জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ীর পিন্টু কাজি, ব্যবসায়ী বেলায়েত ভূঁইয়া, ব্যবসায়ী জুয়েল, জাকির কমিশনার প্রমুখ।