
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৫/১০/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত আফসার শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। রোববার সকাল ১০টায় ফরিদপুর বরিশাল মহাসড়কের নওপড়া বাজার বাসষ্টান্ডে ঘন্টা ব্যাপী এ মনববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী ও ভুক্তোভোগী পরিবারের সদস্যরা।
মানববন্ধনে গ্রামবাসী অভিযোগ করে বলেন, পৌর সদরের নওপাড়া গ্রামে আলোচিত আফসার শেখ হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে আমরা আজ মানববন্ধন ও বিক্ষোভ করছি । আফসার হত্যার আসামি বিল্লাল কাজী, ইয়াম কাজী, নজরুল কাজী ও হাচেন ফকির সহ সকল আসামিদের আটক করে ফাসিঁর দাবী জানাচ্ছি । তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
এ বিষয় নিহতের ছেলে মেহেদী হাসান জানায়, গত রবিবার (১৪ সেপ্টেম্বর ) দুপুরে আমার বাবা (নিহতের আফসার শেখ ) ২ নাতি সুমন ফকির ও আবির কাজীকে সাথে নিয়ে বাড়ির পূর্ব পাশের বিলে গোসল করতে যায়। সেসময়
আফসার শেখের ভাগ্নে নজরুল কাজীর ছেলে আবীর কাজী (২২) এর সাথে তর্কবিতর্ক ও মারামারি হয়। মারপিটের বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আমার বাবা তার ভাগনা ও ভগ্নিপতির কাছে বিচার চাইতে গেলে তারা উত্তেজিত হয়ে বাড়ির সামনেই হকিষ্টিক দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে বাবাকে হত্যা করে।
এ বিষয় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আফসার শেখ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৮জনকে আসামি করে মামলা করেছেন । পুলিশ অভিযান চালিয়ে এপর্যন্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের নওপাড়া গ্রামে আপন মামাকে পিটিয়ে হত্যা করে ভাগনা ও ভগ্নিপতি সহ আরো কয়েকজন।
নিহত আফসার শেখ নওপাড়া গ্রামের মৃত্যু ইমদাদুল শেখের ছেলে। এঘটনায় পরদিন নিহত স্ত্রী সেতু বেগম বাদি হয়ে ৮জনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।

