ভাঙ্গায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নিহত-১


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৮/০৯/২০২৫
ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এরিয়ার সার্ভিস লেনে রোববার(২৮ সেপ্টেম্বর ) রাত সাড়ে আটটার অবৈধ ওসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক তন্ময় কুমার শিকদার(২৮) ঘটনাস্থলে নিহত হয়। সে ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের মাইজাল গ্ৰামের তপন কুমার শিকদারের ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু নৃপেন(২৬) গুরুতর আহত হয়। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, ভাঙ্গা অটোমোবাইল গ্যারেজের কর্মচারী তন্ময় মোটরসাইকেল যোগে গ্যারেজের দিকে যাচ্ছিলেন। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনাকবলিত যান দুটিকে উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।