ভাঙ্গায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারসহ ৩০টি ছাগল পুড়ে ছাই


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার
নুরুল্লাগঞ্জ ইউনিয়নের শরীফ বাড়িতে ছাগলের খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামার সহ ৩০ টি ছাগল পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে শাহিন শরীফের ছাগলের খামারে এ আগুন লাগে।
তিনি জানান, আমার একটি ছাগলের খামার আছে সেই খামারে আজ রাত আনুমানিক দেড়টায় কেউ আগুন লাগাইছে। গভীর রাতে আগুন দেখে আমরা বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ি। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও খামারের ভেতরে থাকা ৩০ টা ছাগল ও তাদের পেটের বাচ্চা সহ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে আমার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।