

মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-১৬/০৫/২০২৫/
ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর ২ যুবকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্ৰামবাসী । শুক্রবার বেলা ১০ টার সময় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা বটতলা বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের নিরাপত্তায় ঘটনাস্থলে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
শতশত গ্ৰামবাসি হাতে হাত রেখে বাজারের সড়কে দাঁড়িয়ে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মানববন্ধন শেষে একটি মিছিল থানমাত্তা বাজার থেকে শুরু করে শিমুল বাজার হয়ে থানমাত্তা গ্ৰামে এসে শেষ হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদারের নেতৃত্বে নিহত পরিবারের সদস্যরা ও কয়েক গ্ৰামবাসী অংশ গ্ৰহন করে।
উল্লেখ্য গত ১০ই মে শনিবার গভীররাতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এলোপাথাড়ি কুপিয়ে ৩ যুবকে গুরুতর আহত করে। ঐ রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ইয়াসিন খালাসী(১৯)। এর তিনদিন পর গত ১৩ ই মে মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ (২০)।
নিহত ইয়াসিন খালাসী থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির একমাত্র পুত্র এবং নিহত রায়হান শেখ মৃত্যু ফকুর শেখের একমাত্র পুত্র।
এ ব্যাপারে আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, চাঞ্চল্যকর দুইটি মাডারের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সকলকে বিচার দাবি করছি।
এ বিষয় ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ভাঙ্গা থানায় ১টি হত্যা মামলা হয়েছে। এঘটনায় আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

