
মোঃ রমজান সিকদার
১৫/০৫/১/২০২৫
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় বজ্রপাতে ইমন মোল্লা (১৫) নামের স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পিতাকে ডাকতে মাঠে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
সে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ও স্কুলের পার্শ্ববর্তী রাজৈর উপজেলা শারিস্তাবাদ গ্রামের কালাম মোল্লার ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা সহ আশপাশ এলাকায় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাত দেখে মাঠে কাজ করতে যাওয়া পিতাকে ডাকতে যায় ইমন। এ সময় ইমনের উপরই বজ্রপাত ঘটে। সাথে সাথে তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ইমনের লাশ বাড়িতে নিয়ে গোসল করার সময় হঠাৎ নড়েচড়ে বসে। পরে স্বজনরা তাকে পুনরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনা ও পরে জীবিত হওয়া ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ঐ বাড়িতে মানুষের ঢল নামে।
এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, ইমনকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসলে সকল পরীক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে । কিন্তু বজ্রপাতে কেউ মারা গেলে তার শরীর গরম মনে হলে সে জীবিত রয়েছে এটা গ্রাম্য লোকজনের ভুল ধারণা রয়েছে ।
্

