
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-১৩/০৫/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় কোরিয়া প্রবাসী ইব্রাহিম ফকিরের(৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সালাম ফকিরের পুত্র। শারীরিক ও মানসিক ভারসাম্য হারিয়ে কয়েকবছর আগে দেশে ফিরে আসে সে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আমি পাতরাইল গ্রাম থেকে প্রবাসী ইব্রাহিমের মরদের উদ্ধার করি।
তবে ইব্রাহিম অসুস্থতার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল যে কারণেই সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় কোরিয়া প্রবাসীর মরদেহ উদ্ধার

