ভাঙ্গায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার


ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ভাঙ্গায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) দিবাগত  রাতে ভাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। শনিবার (১৭ মে) তাদেরকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ইউপি সদস্য ও সাবেক যুবলীগ নেতা , হাজরাকান্দা গ্রামের বাসিন্দা  বুলবুল আহম্মদ (৩৬), ঘারুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা , হাজরাকান্দা গ্রামের বাসিন্দা সুজন শেখ (৩৪), চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের বাসিন্দা  আওয়ামী লীগের কর্মী  হাসিয়ার মাতুব্বর (৬৫) ও অরুণ চন্দ্র মন্ডল (৫২)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, গ্রেফতার হওয়া ৪ জনকে বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।