
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা ( ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাঈদ শেখ (১৭) নামক এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা পৌরসভার আতাদী চরকান্দা মহল্লার মিরাজ শেখের ছেলে। বুধবার(১২ নভেম্বর) সকাল সোয়া আটটার দিকে ভাঙ্গা রেলওয়ে জংশনের আউটার ব্রিজ সংলগ্ন আতাদী রেললাইনে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে সে মারা যায়।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শওকত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মোঃ সাকিব আকন্দ জানান, সাঈদ শেখ নামক একজন কিশোরের ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

