
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-১৩/০৮/২০২৫
মালিগ্রাম বাজার সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে ট্রেনে কাটা পড়ে রঞ্জু আক্তারী(৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্রি গ্ৰামের শহিদুল শেখের স্ত্রী।
ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম জানান, দুপুরে ঢাকা থেকে বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে ওই গৃহবধূথ মৃত্যু হয়। সেই সাথে শরীর থেকে তার মুখমন্ডল বিছিন্ন হয়ে থেতলে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

