
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় বাইসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সে সদরপূর উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
রবিবার (১০ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে পুকুরিয়া সদরপুর সড়কের ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার বাসস্ট্যান্ডে একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় বাইসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

