
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৬/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক নারী (৫০) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৫ আগষ্ট) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের সলিলদিয়া নামক এলাকায়। নিহত নারীর মরদেহর উপর দিয়ে একাধিক গাড়ী চলাচল করায় মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যযায়। শনিবার (১৬ আগষ্ট) দিনভর চেষ্টা করেও অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত হতে পারেননি হাইওয়ে থানা পুলিশ।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, শুক্রবার রাত একটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

