ভাঙ্গায় আগুনে পুড়ে গেল অসহায় কৃষকের সহায় সম্বল 


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৬/০৯/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় জমির শেখ  (৪০) নামক এক  অসহায় কৃষকের বসতঘরে আগুন লেগে তার দুটি ছাগল, ঘরে থাকা সোনার সামান্য স্বর্ন রুপার অলংকার ,ঘরের আসবাবপত্র  সহ নগদ কিছু অর্থ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার(১৫আগস্ট)  দিবাগত রাতে সাড়ে ১২ টার দিকে ভাংগা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘারুয়া  মধ্যপাড়া গ্রামের অসহায় কৃষক জমির শেখের বাড়িতে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জমির শেখ জানান, শুক্রবার মধ্যরাতে তার ঘরে থাকা দুটি ছাগল, নগদ ৫০০০ টাকা , সোনার তিনটি নাকফুল,তিন ভরি রুপার অলংকার, বসত ঘর এবং আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এখন তিনি নিঃস্ব। খোলা আকাশের নিচে পুরো পরিবার নিয়ে অসহায় অবস্থায় আছেন তিনি।

এলাকাবাসী জানায়, গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে তারা আগুন নেভাতে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে সবশেষ।
দরিদ্র কৃষক জমির শেখ এখন খোলা আকাশের নিচে বাস করছে।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ও ঘারুয়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, আগুনে জমির শেখের থাকার একমাত্র ঘরটি পুড়ে যায়। ঘরটি টিনের ছিলো। ছাগল পুড়ে মারা গেছে। নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। দিনমজুর জমিরের পাঁচ সদস্যের পরিবার এখন একেবারেই অসহায়।
ধারণা করাহচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।