
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৭/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে পানিতে ডুবে যাওয়া নাতিকে বাঁচাতে গিয়ে দাদী আকি বেগম (৬৫) মারা গেছে। সে উক্ত গ্রামের রব মাতুব্বরের স্ত্রী। রোববার (১৭ই আগস্ট) দুপুরে বাড়ীর পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
তুজারপুর ইউপি সদস্য তানভীর মেম্বার জানান, দুপুরে ছোট্ট নাতিকে সাথে নিয়ে দাদি আঁকি বেগম গোসল করতে যায়। এ সময় নাতি পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে সে পানিতেই ঝাঁপিয়ে পড়ে। সে সময় নিজের কাপড়ে জড়িয়ে দাদি আকি বেগম মারা যায়। স্থানীয়রা নাতিকে জীবিত উদ্ধার করতে পারলেও দাদির মৃতদেহ উদ্ধার করে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় পানিতে ডুবে যাওয়া নাতীকে বাঁচাতে গিয়ে দাদীর মৃত্যু

