ভাঙ্গায় কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর ) সংবাদদাতা-১৬/১১/২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় রোববার বিকেলে কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে আয়োজিত কৃষক সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও গেঞ্জি টুপি মাথায় দিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও) এর সঞ্চালনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ (ভাংগা ,সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল। ফরিদপুর-৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েবা ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জাফর মুন্সী, ভাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু, প্রমুখ।