ভাঙ্গায় বাটা শোরুমের উদ্বোধন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১৭/১১/২০২৫
ফরিদপুরের ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজারের থানা রোডস্থ সিরাজুল ইসলাম মার্কেটের দ্বিতীয় তলায় সুনাম ধন্য পাদুকা উৎপাদনকারী প্রতিষ্ঠান বাটার শোরুমের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের একটি অঙ্গ প্রতিষ্ঠান বাটার শোরুমের কার্যক্রম শুরু করে। কোরআন তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরহাদ হোসেন। আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান আল আমিন শেখ বলেন , আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল। আমার যতগুলো প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান মানব কল্যাণে কাজ করে। সমাজ উন্নয়নে জন্য আমার প্রতিষ্ঠান গুলো সব সময় কাজ করে যাবে। এসময় আরো উপস্থিত ছিলেন আল আমিন যুব সঞ্জয় সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এ্যাডভোকেট আমিনুল ইসলাম, পুবালী ব্যাংক ভাঙ্গা শাখার ব্যবস্থাপক আইরিন আক্তার, বাটার জেলা কর্মকর্তা সাজ্জাদ রহমান, আল আমিন ট্যুর এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপক মেহের আলী, আল আমিন যুব সঞ্জয় সংস্থার ব্যবস্থাপক হাফিজুর রহমান প্রমুখ।